top of page

মিউচুয়াল ফান্ডের লাভের টাকাতেও রয়েছে আয়কর! বাঁচবেন কী ভাবে?

আজকাল বিনিয়োগের বাজারে মিউচুয়াল ফান্ড বেশ জনপ্রিয়। শেয়ার বাজারের সঙ্গে সঙ্গে এখন অনেকেই মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করতে এগিয়ে আসছেন। আবার সেখান থেকে দেদার মুনাফা লুটে নিচ্ছেন কেউ কেউ। তবে শুধু রোজগার করলেই হল না। এতে কিন্তু আয় যেমন আছে, তেমনই আছে আয়কর।

মিউচুয়াল ফান্ড থেকে কোনও আয় হলে তাতে কতটা আয়কর লাগে? কী বলছে আইন? জেনে নিন খুঁটিনাটি।



টাকার অঙ্ক, বিনিয়োগের মেয়াদ, কত লাভ হয়েছে– তার উপরে নির্ভর করে করের পরিমাণ। মিউচুয়াল ফান্ড ঋণ ভিত্তিক না ইক্যুইটি ভিত্তিক, করের হিসাব নির্ভর করে তার উপরেও।

আপনার মিউচুয়াল ফান্ডটি যদি ইক্যুইটি ভিত্তিক হয় এবং আপনি যদি সেখানে ১২ মাস অথবা তার থেকেও কম সময়ের জন্য বিনিয়োগ করেন, তা হলে আপনাকে ১৫ শতাংশ কর দিতে হবে। আর আপনি যদি ১২ মাসের বেশি সময়ের জন্য বিনিয়োগ করেন, তা হলে সেই করের পরিমাণ কমে আসে ১০ শতাংশে।

এ বার ধরে নেওয়া যাক কোনও ইক্যুইটি ভিত্তিক স্কিমে আপনি এক বছরের কম সময়ের জন্য বিনিয়োগ করলেন। এবং সেই অর্থবর্ষে আপনার লাভ হল এক লক্ষ টাকা। তা হলে আপনার করের পরিমাণ হবে এক লক্ষ টাকার ১৫ শতাংশ অর্থাৎ ১৫ হাজার টাকা। কিন্তু এটাই যদি আপনি এক বছরের বেশি সময়ের জন্য বিনিয়োগ করতেন, তা হলে আপনাকে মাত্র ১০ শতাংশ কর দিতে হতো।

এ ছাড়াও ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিমে (ইএলএসএস) বিনিয়োগ করলে আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী আয়করে কিছু ছাড় পাওয়া যায়। তবে এই স্কিমে এক জন ব্যক্তি সর্বাধিক দেড় লক্ষ টাকা অবধি বিনিয়োগ করতে পারেন। এবং এই প্রকল্পে এই তিন বছরের লক-ইন ব্যবস্থা রয়েছে।

বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে সঞ্চয় নিয়ে আমাদের প্রশ্ন পাঠান — SINDHUKCOM@GMAIL.COM এই ঠিকানায় বা হোয়াটস অ্যাপ করুন এই নম্বরে — 9832773806 আপনার আয়, খরচ এবং সঞ্চয় জানাতে ভুলবেন না। পরিচয় গোপন রাখতে চাইলে অবশ্যই জানান।

 
 

                                              ABOUT US       

                Sindhuk was established in 2007. We are one of the famous Tax Consultancy firms in West Bengal and are engaged in providing chartered accounting services, financial and consultancy services, auditing services, EPFO services, ESIC services, business process outsourcing services, income tax services, GST services, Trade Online Service, Shop Online, Food Delivery ,Coaching centre , Web design,Health Insurance, Term Insurance and along with import export consultancy services. 

                     With years of rich experience and credibility to back up, Sindhuk has always been able to meet the client's specific requirement.

QUICK LINKS

CONTACT INFO

00:00 / 04:25

Sindhuk
Reg No: UDYAM-WB-13-0023711

Address :- Beldanga Bazarpara, Near Rabindranath Statue,

Opp. Ram Sita Mandir, Murshidabad -742133,

West Bengal, India

Call Us: +91 9832773806

Email: sindhukcom@gmail.com

COMPLIANCE OFFICER

Call Us: +91 9832773806

Email: biswajitmalakar@yahoo.co.in

FOLLOW US ON 

  • Facebook
  • Twitter
  • YouTube
  • Pinterest
  • Tumblr Social Icon
  • Instagram

Copyright © 2025 Sindhuk. All rights reserved.

Rate UsDon’t love itNot greatGoodGreatLove itRate Us
WhatsApp Image 2023-06-25 at 1.31_edited
bottom of page